জেনে নিন কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন? বয়স্ক ভাতা আবেদন ফরম পুরন - ২০২৪ meaninginbangla
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করছি নিশ্চই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি হেল্পফুল পোস্ট নিয়ে হাজির হলাম, আপনারা যদি ঘরের কারো নামে বয়স্ক ভাতার আবেদন করতে চান, তবে এই পোস্ট টি শুধু মাত্র আপনাদের জন্য। তো চলুন আজকে জানা যাক কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন? কিভাবে বয়স্ক ভাতা আবেদন ফরম পুরন - ২০২৪ করবেন, বয়স্ক ভাতা আবেদনের শেষ তারিখ কবে, বয়স্ক ভাতার টাকা কবে আসবে, বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন করবেন কিভাবে? বয়স্ক ভাতা মাসে কত টাকা, বয়স্ক ভাতা টাকা চেক করবেন কিভাবে? চলুন জেনে নেয়া যাক।
![]() |
| জেনে নিন কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন? বয়স্ক ভাতা আবেদন ফরম পুরন - ২০২৪ meaninginbangla |
বয়স্ক ভাতা কি?
প্রথমেই আশা যাক বয়স্ক ভাতা টা মুলত কি? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের মোট জনসংখ্যার বৃহতাংশ ই বেকার। তারউপর রয়েছেন বয়স্ক লোকেরা। বাংলাদেশের যেসমস্ত লোক বয়জৈ্যষ্ঠ উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে এবং তাদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে যে ভাতা কর্মসুচি গ্রহন করা হয়েছে মুলত তাকে বয়স্ক ভাতা বলে থাকি।
এ বয়স্ক ভাতা কর্মসুচিটি ১৯৯৭-৯৮ অর্থবছরে চালু করা হয়।
এরপর দেশের প্রতিটি জেলা উপজেলা, ইউনিয়ন এ চালু করা হয়।
বর্তমানে বয়স্ক ভাতা ধারী গ্রাহকের সংখ্যা কত?
শুরু তে খুব কম সংখ্যক লোকদিয়ে যাত্রা করলেও বর্তমানে বয়স্ক ভাতা ধারী গ্রাহকের সংখ্যা প্রায় ৫৮ লক্ষ যাদের শুরুতে মাত্র ২০০ টাকা হারে প্রতি মাসে দেয়া হলেও বর্তমানে রা ৬০০ টাকা প্রতি মাসে উন্নিত করা হয়েছে।
বয়স্ক ভাতা মাসে কত টাকা প্রদান করা হয়?
শুরুতে জন প্রতি ২০০ টাকা হারে মাসিক
বয়স্ক ভাতা প্রদান করলেও তা বর্তমান ২০২৩-২৪ অর্থবছরে ৬০০ টাকা হারে প্রতিমাসে প্রদান করে আসছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়।
কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন?
সম্পুর্ন নতুন নিয়মে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে হলে আপনাকে জানতে হবে কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন? ২০২৩-২৪ অর্থবছরে যেভাবে বয়স্ক ভাতা র জন্য অনলানে আবেদন করবে তা নিচে ধাপ অনুসারে দেয়া হলো। নিয়মগুলো ফলো করুন,
২ সার্চ করার সাথে সাথে আপনার সামনে সমাজ সেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা অনলাইন আবেফনের মুল পাতাটি চলে আসবে।
![]() |
| জেনে নিন কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন? বয়স্ক ভাতা আবেদন ফরম পুরন - ২০২৪ meaninginbangla |
৩। তারপর বয়স্ক ভাতা অনলাইন আবেদনের জন্য কার্যক্রম অপসন থেকে নির্বাচন করুন নামে যে ঘরটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
৪। এরপর অনগ্রসর জাতি গোষ্ঠীর বিশেষ ভাতা অপসনটিতে ক্লিক করে দিন।
![]() |
| জেনে নিন কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন? বয়স্ক ভাতা আবেদন ফরম পুরন - ২০২৪ meaninginbangla |
৫। এখন আপনার সামনে যে উইন্ডোটি আসবে সেখানে আপনার ব্যাক্তিগত তথ্য দিয়ে ফরম টি ফিলাপ করে নিন।
৬। সবকিছু ঠিকঠাক থাকলে পুনরায় একবার চ্যাক আপ করে নিন।
৭। এরপর ফরমটি ডাউনলোড করদ প্রিন্ট করে নিন। ১ কপি সাথে করে নিয়ে ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে সিগনেচার করে সমাজসেবা অধিদপ্তরে জমা করে দিন। ব্যাস কাজ শেষ।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন কার্যক্রম শুরু করা হয় কবে?
বয়স্ক ভাতা অনলাইন আবেদন কার্যক্রম শুরু করা হয়বয়স্ক ভাতা ১৯৯৭-৯৮ অর্থবছর
বয়স্ক ভাতা অনলাইন আবেদন লক্ষ কি?
(১) বাংলাদেশের বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
(২) বয়স্ক ব্যাক্তিদের পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
(৩) বয়স্ক ব্যাক্তিদের পরিবারের আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ।
(৪) বয়স্ক ব্যাক্তিদের পরিবারের চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবেন কারা কারা?
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে তাদের অবস্থা:
- (১) নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
- (২) বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে যোগ্যতা ও শর্তাবলী
(১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(২) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে;
(৪) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;
(৫) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
বয়স্ক ভাতা প্রাপ্তির অযোগ্যতা
(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন করবেন কিভাবে?
বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন করতে সমাজ সেবা অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যেরে হবে। তারপর ফরম পুরন করে জমা দিতে হবে।
বয়স্ক ভাতা টাকা চেক করবেন কিভাবে?
বয়স্ক ভাতা অনলাইন আবেদনের সময় যে নাম্বার টি দিয়েছিলেন সে নাম্বারের নগদ বিকাশ সহ সকল মোবাইল ব্যাংকিং এর একাউন্টে টাকা পেতে যাবে। সাধারণত নগদ মোবাইল ফাইনান্সিয়াল একাউন্টে টাকা দিয়ে থাকে।
তো আজ আর নয়। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ




0 মন্তব্যসমূহ