প্রতিবন্ধী ভাতা কি? প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করব? প্রতিবন্ধী ভাতা লিস্ট চ্যাক ২০২৪ কিভাবে করতে হয় বিস্তারিত জানুন
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপুর্ন টপিক নিয়ে হাজির হলাম, আপনারা নিশ্চই জানতে চাচ্ছেন প্রতিবন্ধী ভাতা টা মুলত কি? সেজন্যই আজ আমি আপনাদের এ বিষয়ে বিস্তারিত লিখে জানাব।
![]() |
| প্রতিবন্ধী ভাতা কি? প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করব? প্রতিবন্ধী ভাতা লিস্ট চ্যাক ২০২৪ কিভাবে করতে হয় বিস্তারিত জানুন |
প্রতিবন্ধী ভাতা কি?
প্রতিবন্ধী ভাতা কি তা জানার আগে আমাদের জানা উচিৎ প্রতিবন্ধী কারা? আসলে প্রতিবন্ধী বলতে সে সমস্ত মানুষকে বোঝানো হয় যারা সাধারণত কাজ করতে অক্ষম, চলফেরা করতে অক্ষম বা আংশিক ভাবে সক্ষম নয়, যাদের জীবনযাত্রা স্বাভাবিক মানুষ থেকে আলাদা, মানুষিক ভাবে যারা বিকার গ্রস্থ তাদেরকেই প্রতিবন্ধী বলে। প্রতিটি মানুষের বেচে থাকার অধিকার রয়েছে। আর বেচে থাকতে হলে মানুষকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই মৌলিক পাচটি জিনিস থাকতে হয়। এসব প্রতিটি রাস্ট্র কতৃক নিশ্চিত করা হয়।
যেহেতু প্রতিবন্ধী লোকেরা নিজেরা কাজ করতে সক্ষম হন না, সুতরাং সেসব লোকদের কল্যানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি ভাতা ব্যাবস্থা গড়ে তুলেছেন আর আমরা সেটিকেই প্রতিবন্ধী ভাতা বলি।
প্রতিবন্ধী ভাতা কবে চালু হয়?
প্রতিবন্ধী ভাতা ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যান আইন ২০০১ প্রনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে। কাজ করতে অক্ষম ব্যাক্তিদের রাষ্ট্র কতৃক প্রতিবন্ধী ভাতাটি নিশ্চিত করা হয়।
শুরুতে প্রতিবন্ধী সংখ্যা ১,০৪,১৬৬ জন হলে বর্তমানে তা প্রায় ২৯ লক্ষ করা হয়েছে।
প্রতিবন্ধী ভাতা কয় মাস পর পর দেয়?
সাধারণত প্রতিবন্ধী ভাতা সাধারণত বছরের প্রতিমাসেই প্রদান করা হয়।
প্রতিবন্ধী ভাতার তালিকা ২০২৪ , প্রতিবন্ধী ভাতা লিস্ট ২০২৪
প্রথম দিকে ২০০৫-২০০৬ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কার্ড গ্রহণকারীর সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ১শত ৬৬ জন হলে তা বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে ২৯ লক্ষে গিয়ে পৌছে। আপনারা যদি এর পুর্নাজ্ঞ লিস্ট দেখতে চান তবে প্রতিবন্ধী ভাতা লিস্ট চ্যাক সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
কারা পাবেন প্রতিবন্ধী ভাতা?, কারা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবেন?
সাধারণত নিম্মোক্ত কতগুলো বৈশিষ্ট থাকলে সেই লোক বা ব্যাক্তি প্রতিবন্ধী ভাতা পাবার যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রতিবন্ধী ভাতা কার্যক্রম লক্ষ্য ও উদ্দেশ্য:
- প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;
- প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;
- দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;
- সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;
- প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
প্রতিবন্ধী ভাতা পাবার যোগ্যতা ও শর্তাবলী:
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
- প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;
- আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী হতে হবে;
- বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
প্রতিবন্ধী ভাতা কারা পাবেন না?
- সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে;
- অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে;
- কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।
প্রতিবন্ধী ভাতার আবেদন করব কিভাবে? প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪
আপনি বা অন্যকেউ প্রতিবন্ধী ভাতা পাবার যোগ্য হিসেবে বিবেচিত হলে আপনাকে অবশ্যই একটি আবেদন ফরম জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এজন্য প্রথমে আপনাকে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন শেষ তারিখের মধ্যে একটি প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf ডাউনলোড করে তা পুরন করে জমা দিতে হবে।
নিচের লিনকে ক্লিক করে ফরম টি নিয়ে নিন।
বর্তমানে প্রতিবন্ধী ভাতা কত করে দেয়া হয়?
প্রথম দিকে এটি ২০০ টাকা করে দেয়া হলেও তা বাড়িয়ে বর্তমানে প্রতিজনকে ৮৫০ টাকা করে দেয়া হয়।
প্রতিবন্ধী ভাতা মোবাইলে কিভাবে পাব?
সরকার বর্তমানে প্রতিজন প্রতিবন্ধীকে হাতে থাকো মুঠোফোনের মাধ্যমে টাকা প্রদান করে আসছেন যাতে করদ কস্ট করে তাদেরকে গিয়ে আনতে না হয়। এতে করে মোবাইলের বিকাশ রকেট, নগদ এজেন্ট ব্যাংকিংএর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান করা হয়।


0 মন্তব্যসমূহ